০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪২

যশোর সদর উপজেলার চুরমনকাটি ইউনিয়নের জঘাটি এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ গুরুতর আহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তাঁরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন—যশোর কোতোয়ালি থানার গোবিলা গ্রামের বকুলের ছেলে ইমন (২০) এবং একই গ্রামের মৃত তুহিনের ছেলে ইব্রাহিম (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ইমন ও ইব্রাহিম হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেলযোগে ষোলোয়া এলাকা থেকে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে জঘাটি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ইজিবাইকের সাথে তাঁদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। আহতরা বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে এবং বর্তমানে তাঁরা আশঙ্কামুক্ত রয়েছেন।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ আহত

আপডেট: ১২:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬