০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫০

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ভোরের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও তাঁর শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আতিয়া খাতুন (৩০) ও তাঁর শিশু কন্যা রওজা খাতুন। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে মা ও মেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে তাঁরা ঘরে আটকা পড়েন এবং জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন, তাঁকে উদ্ধার
আগুনের লেলিহান শিখায় ওই বাড়ির চারটি বসতঘর এবং পাশের একটি মুদিদোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ছাড়া অগ্নিকাণ্ডে গোয়ালে থাকা ১২টি ছাগল পুড়ে মারা গেছে। স্থানীয়দের ধারণা, এই অগ্নিকাণ্ডে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে তারেক রহমানের আগমন ঘিরে পথসভা ও শুভেচ্ছা মিছিল

গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

আপডেট: ১২:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬