০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মণিরামপুরে হোমিও চিকিৎসার আড়ালে এসিড দিয়ে অপারেশনের অভিযোগ:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪৯

যশোরের মণিরামপুরে হোমিওপ্যাথি চিকিৎসার আড়ালে ক্ষতিকর এসিড ব্যবহার করে পলিপাস ও পাইলসের মতো স্পর্শকাতর রোগের অস্ত্রোপচার করার অভিযোগ উঠেছে আল-আমিন নামে এক হোমিও চিকিৎসকের বিরুদ্ধে। বৈজ্ঞানিক ভিত্তিহীন ও ঝুঁকিপূর্ণ এই পদ্ধতিতে চিকিৎসা দেওয়ায় সাধারণ মানুষের জীবন চরম হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আল-আমিন যশোর হোমিওপ্যাথি কলেজের ২০১১–১২ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে তিনি মণিরামপুর উপজেলার হরিহরনগর বড় মসজিদের সামনে একটি চেম্বার খুলে দীর্ঘদিন ধরে নিয়মিত রোগী দেখে আসছেন। সেখানে তিনি ওষুধের পরিবর্তে এসিড ব্যবহার করে বিভিন্ন জটিল রোগের তথাকথিত ‘অপারেশন’ করছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, পলিপাস বা পাইলসের চিকিৎসায় এসিড ব্যবহার সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং প্রাণঘাতী। এর ফলে আক্রান্ত স্থানে পচন ধরা, স্থায়ী ক্ষত সৃষ্টি এমনকি রক্ত বিষক্রিয়ার (Sepsis) মতো ভয়াবহ জটিলতা তৈরি হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক চিকিৎসক জানান, হোমিও চিকিৎসায় শল্যচিকিৎসা বা এসিড ব্যবহারের কোনো বিধান নেই; এটি স্রেফ প্রতারণা।

দীর্ঘদিন ধরে হোমিও চিকিৎসার সাইনবোর্ড ব্যবহার করে এমন বিপজ্জনক কাজ চললেও প্রশাসনের অগোচরে তা রয়ে গেছে। স্থানীয় সচেতন মহল দ্রুত এই কথিত চিকিৎসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং চেম্বারটি বন্ধের দাবি জানিয়েছেন।
: চিকিৎসকের পরামর্শ ছাড়া যেকোনো ধরনের রাসায়নিক বা এসিড ব্যবহার করা থেকে বিরত থাকুন। এটি আপনার জীবনের জন্য স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

মণিরামপুরে হোমিও চিকিৎসার আড়ালে এসিড দিয়ে অপারেশনের অভিযোগ:

আপডেট: ১১:৪৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬