০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বেনাপোলে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৪

যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে শার্শা উপজেলার গাতিপাড়া সীমান্ত এলাকা থেকে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপির একটি বিশেষ টহলদল গাতিপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির গেট সংলগ্ন রাস্তার পাশে লুকিয়ে রাখা অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির মোট বাজারমূল্য ২ লাখ ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, “সীমান্তে বিজিবির এই কঠোর নজরদারির কারণেই অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হচ্ছে। জননিরাপত্তা রক্ষায় বিজিবির এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উদ্ধারকৃত বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি ইতোমধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে তারেক রহমানের আগমন ঘিরে পথসভা ও শুভেচ্ছা মিছিল

বেনাপোলে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার

আপডেট: ১১:৩২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬