০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যশোরে চেকপোস্টে পুলিশকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা: মাদকসহ দুই যুবক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৭

নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর শহরের প্যারিসরোড এলাকায় পুলিশের চেকপোস্ট ভেঙে পালানোর সময় দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
শনিবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন—ঝিকরগাছা উপজেলার পাল্লা গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইমরান হোসেন ইমন ও একই গ্রামের মফিজুল রহমানের ছেলে ইয়াসিন হোসেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্যারিসরোডে ডিবি পুলিশের একটি টিম নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এসময় একটি ‘সিভিজেড’ মোটরসাইকেলে তিন যুবককে আসতে দেখে তাদের থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক মোটরসাইকেল না থামিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তাৎক্ষণিকভাবে পুলিশ তাদের ধাওয়া করে দুইজনকে জাপটে ধরতে সক্ষম হলেও অন্য একজন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃতদের দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী ডিবির উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান জানান:
> “মোটরসাইকেল আরোহীদের চালানোর ধরন দেখে আমাদের সন্দেহ হয়। সংকেত দেওয়ার পরও তারা পুলিশকে আঘাত করে পালানোর চেষ্টা করেছিল। দুইজনকে আটক করা গেলেও তাদের একজন সহযোগী পালিয়ে গেছে।”

আটককৃতদের বর্তমানে যশোর কোতোয়ালি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি পুলিশ জানায়, মাদক উদ্ধার ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে আটক দুইজনসহ পলাতক অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে তারেক রহমানের আগমন ঘিরে পথসভা ও শুভেচ্ছা মিছিল

যশোরে চেকপোস্টে পুলিশকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা: মাদকসহ দুই যুবক আটক

আপডেট: ১২:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬