০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

বিজয় নিশ্চিত করতে বাহাদুরপুরের প্রতিটি ওয়ার্ডে নুরুজ্জামান লিটনের পথসভা ও প্রচারণা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১০

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে দিনভর ব্যাপক নির্বাচনী প্রচারণা ও পথসভা চালিয়েছেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের জোয়ার সৃষ্টি এবং বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আজ শনিবার (০৭ ফেব্রুয়ারি) তিনি এই গণসংযোগ করেন।

সকাল থেকেই আলহাজ্ব নুরুজ্জামান লিটন বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান। এসময় তিনি স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং বিএনপি আমলের উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত পথসভাগুলোতে নুরুজ্জামান লিটন বলেন, “শার্শার মাটিতে ধানের শীষের যে গণজোয়ার তৈরি হয়েছে, তা রুখে দেওয়ার শক্তি কারও নেই। আগামী নির্বাচনে জয়ী হলে বাহাদুরপুরসহ পুরো শার্শা উপজেলাকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তোলা হবে।”
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার ও তাদের অধিকার ফিরে পেতে নির্বাচনের অপেক্ষায় উন্মুখ হয়ে আছে।”
পথসভা ও গণসংযোগ চলাকালীন স্থানীয় বাসিন্দারা লিটনকে ফুল দিয়ে বরণ করে নেন। সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় নেতা-কর্মীরা জানান, বাহাদুরপুর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ধানের শীষের সাংগঠনিক অবস্থা অত্যন্ত মজবুত এবং তারা নির্বাচনের দিন পর্যন্ত রাজপথে থেকে বিজয় ছিনিয়ে আনতে বদ্ধপরিকর।
গণসংযোগকালে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

বিজয় নিশ্চিত করতে বাহাদুরপুরের প্রতিটি ওয়ার্ডে নুরুজ্জামান লিটনের পথসভা ও প্রচারণা

বিজয় নিশ্চিত করতে বাহাদুরপুরের প্রতিটি ওয়ার্ডে নুরুজ্জামান লিটনের পথসভা ও প্রচারণা

আপডেট: ০৬:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬