০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

শার্শার উলাশীতে নুরুজ্জামান লিটনের সমর্থনে ধানের শীষের বিশাল পথসভা ও মিছিল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১০

বেনাপোল ) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের সমর্থনে এক বিশাল নির্বাচনী পথসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে লাউতাড়া গ্রামের সরদার পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ। তিনি বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারেক রহমানের অঙ্গীকার অনুযায়ী বিএনপি ক্ষমতায় আসলে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড নিশ্চিত করা হবে।”:
: বিপুল সংখ্যক নেতাকর্মী ও হাজারো সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
: স্থানীয় ভোটাররা আসন্ন ১২ তারিখের নির্বাচনে নুরুজ্জামান লিটনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
: সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল রহমান শফি, কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী এবং উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভা শেষে শহিদুল ইসলাম শহীদ ও সহিদ আলীর নেতৃত্বে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি লাউতাড়া গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সর্বাধিক পঠিত

শার্শার উলাশীতে নুরুজ্জামান লিটনের সমর্থনে ধানের শীষের বিশাল পথসভা ও মিছিল

শার্শার উলাশীতে নুরুজ্জামান লিটনের সমর্থনে ধানের শীষের বিশাল পথসভা ও মিছিল

আপডেট: ০৮:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬