০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু ও বিভিন্ন হলের নির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি এবং জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখ আবদুর রশিদ জিতু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তিনি দলটিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে আবদুর রশিদ জিতু বলেন, “একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব ইনশাআল্লাহ।” উল্লেখ্য, জিতু বিশ্ববিদ্যালয়ের ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’-এর আহ্বায়ক এবং জুলাই আন্দোলনে জাবি ক্যাম্পাসে নেতৃত্বের অগ্রভাগে ছিলেন।

জিতুর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নির্বাচিত ভিপি ও জিএসসহ একাধিক ছাত্রনেতা ছাত্রদলে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী তাদের স্বাগত জানিয়ে বলেন, “জাকসু ভিপি জিতুসহ হলের নির্বাচিত প্রতিনিধিদের এই যোগদান ছাত্রদল ও বিএনপিকে আরও শক্তিশালী করবে।”
ছাত্রদলে যোগদানকারী উল্লেখযোগ্য নেতৃবৃন্দ:
: ইবনে শিহাব (নবাব সলিমুল্লাহ হল), রিফাত আহমেদ শাকিল (আল বেরুনী হল), জিএম এম রায়হান কবীর (আ ফ ম কামালউদ্দিন হল), অমিত বনিক (রবীন্দ্রনাথ ঠাকুর হল), বুবলি আহমেদ (নওয়াব ফয়জুননেসা হল) এবং ফারহানা বিথি (বেগম খালেদা জিয়া হল)।
: শাহরিয়ার নাজিম রিয়াদ (মীর মোশাররফ হোসেন হল) এবং শরীফুল ইসলাম (শহীদ রফিক জব্বার হল)।
এছাড়া অনুষ্ঠানে সশরীরে অনুপস্থিত থাকলেও শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান, জিএস মাসুদ রানা মিন্টু এবং আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডলও দলটিতে একাত্মতা ঘোষণা করেছেন বলে জানানো হয়।

আবদুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। জুলাই আন্দোলনে তার সক্রিয় ভূমিকা এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সরব উপস্থিতি তাকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা এনে দেয়। বিশ্লেষকরা মনে করছেন, তার এই যোগদান ক্যাম্পাসের ছাত্ররাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে।

সর্বাধিক পঠিত

যশোরে ছাত্রশিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু ও বিভিন্ন হলের নির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা

আপডেট: ০৬:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬