০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ঝিকরগাছায় দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় ৫ বছরের শিশু গুরুতর আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪৯

যশোরের ঝিকরগাছায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইকের ধাক্কায় ফারিয়া জান্নাত (৫) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মিস্ত্রিদিয়ারা গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ফারিয়া জান্নাত ঝিকরগাছা উপজেলার বহিরামপুর গ্রামের সবুজ আহমেদের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটি মিস্ত্রিদিয়ারা গ্রামে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অজ্ঞাতনামা দ্রুতগতির ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ধাক্কায় শিশুটি পিচঢালা রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পায়।

দুর্ঘটনার পর স্থানীয় পথচারী রিপন (৩৫) রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের তৃতীয় তলায় মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

এদিকে দুর্ঘটনার পর চালক ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যস্ত রাস্তায় যানচলাচলের ক্ষেত্রে চালকদের বেপরোয়া গতি ও অসতর্কতাকে এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ী করছেন গ্রামবাসী।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

ঝিকরগাছায় দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় ৫ বছরের শিশু গুরুতর আহত

আপডেট: ১২:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬