আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছাতে শুরু করেছে। সবশেষ তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের পাঠানো ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি ব্যালট ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এবার প্রবাসীদের মধ্যে ভোটদানে ব্যাপক আগ্রহ দেখা গেছে। পরিসংখ্যানগুলো হলো:: ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি (অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের কাছে)।
ব্যালট গ্রহণ করেছেন: ৫ লাখ ২৬ হাজার ৮ জন প্রবাসী। ভোট সম্পন্ন করেছেন: ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন।
ডাকবিভাগে জমা দিয়েছেন: ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন (যা পর্যায়ক্রমে দেশে আসছে)।
* রিটার্নিং কর্মকর্তারা পেয়েছেন: ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছেছে।
বিদেশের পাশাপাশি দেশের ভেতরে যারা কর্মস্থল বা অন্য কারণে নিজ এলাকায় নেই (ICPV), তাদের জন্যও পোস্টাল ব্যালট কার্যকর রয়েছে।
* এ পর্যন্ত দেশে অবস্থানরত ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
* এর মধ্যে ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ২ লাখ ১১ হাজার ১২২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
* রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত দেশের ভেতরের ২৭ হাজার ৩৬৭টি ব্যালট বুঝে পেয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে পোস্টাল ব্যালটের জন্য বিশাল সংখ্যক ভোটার সাড়া দিয়েছেন। দেশে ও বিদেশে মিলিয়ে সর্বমোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত হয়েছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে পোস্টাল ব্যালটগুলো জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




















