১০:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

শার্শা সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই ধানের শীষের জোয়ার: নুরুজ্জামান লিটনের পথসভায় জনতার ঢল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫২:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০৯

আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ১০নং শার্শা সদর ইউনিয়নের বুরুজবাগান হাইস্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

১০নং শার্শা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তির সঞ্চালনায় সভায় ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর প্রতিটি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকা উৎসবমুক্ত জনপদে পরিণত হয়। বুরুজবাগান, শার্শা সদরসহ আশপাশের প্রতিটি ওয়ার্ডের ভোটাররা লিটনকে বিজয়ী করে সংসদে পাঠানোর শপথ নেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আপনাদের সবার জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষি কার্ড’ দেওয়ার অঙ্গীকার করেছেন।” তিনি আসন্ন নির্বাচনে জনগণকে ষড়যন্ত্র মোকাবিলা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

পথসভায় প্রধান বক্তা ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু ও সভাপতি আবুল হাসান জহির। বিশেষ বক্তা ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মহসিন কবির।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মহসিন মোল্লাজেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান ও সাবেক সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান স্বজন
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ সাদ্দাম হোসেন
সাবেক এমপি আলীকদরের পুত্র ইকরামুল কদর বাবলু
এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ শার্শা সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সর্বাধিক পঠিত

শার্শায় সাংবাদিকদের সাথে ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী মতবিনিময়

শার্শা সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই ধানের শীষের জোয়ার: নুরুজ্জামান লিটনের পথসভায় জনতার ঢল

আপডেট: ০৭:৫২:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬