১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় মাটি কাটতে গিয়ে পরিত্যক্ত বোমা বিস্ফোরণ: ২ শ্রমিক গুরুতর আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪৯

যশোরের শার্শা উপজেলায় মাটি কাটার সময় মাটির নিচে পুঁতে রাখা পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের বালুন্ডা দক্ষিণ পাড়ার ‘গনি ঢালির ভিটে’ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত শ্রমিক জাকির হোসেন (৬৫) ও আব্দুল কাদের (৬০) সকালে ওই ভিটেতে মাটি কাটার কাজ করছিলেন। মাটি খননের একপর্যায়ে আনুমানিক দেড় হাত গভীরে কোদালের আঘাত লাগলে সেখানে থাকা একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় দুই শ্রমিকই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।
আহতদের পরিচয়: জাকির হোসেন (৬৫): বালুন্ডা গ্রামের আব্দুল বারীকের ছেলে আব্দুল কাদের (৬০): একই গ্রামের মৃত নুজ্জাকের ছেলে।

আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে জাকির হোসেনের শরীরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে তাদের দুজনকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে শার্শা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, বোমাগুলো দীর্ঘ দিন ধরে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল। তবে এটি কোনো পরিকল্পিত নাশকতার অংশ কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই আকস্মিক বিস্ফোরণের ঘটনায় বালুন্ডা গ্রামসহ আশপাশ এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মাটির নিচে আরও বোমা মজুত আছে কি না, তা নিয়ে স্থানীয়রা শঙ্কিত। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

শার্শায় মাটি কাটতে গিয়ে পরিত্যক্ত বোমা বিস্ফোরণ: ২ শ্রমিক গুরুতর আহত

আপডেট: ১১:১৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬