১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ষড়যন্ত্রের শিকার অনিন্দ্য ইসলাম অমিত: মধ্যরাতে বিতর্কিত স্টিকার সাঁটিয়ে অপপ্রচারের চেষ্টা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে গভীর রাতে পরিকল্পিত অপতৎপরতা চালিয়েছে একটি কুচক্রী মহল। রঙিন স্টিকার ছাপিয়ে রিকশা ও বৈদ্যুতিক খুঁটিতে সাঁটিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে অনিন্দ্য ইসলাম অমিতের নাম ব্যবহার করে কিছু রহস্যজনক স্টিকার শহরের বিভিন্ন জনবহুল স্থানে লাগিয়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর স্পষ্ট করা হয়েছে যে, এই কর্মকাণ্ডের সাথে বিএনপি বা তার প্রার্থীর কোনো ধরনের দূরতম সম্পর্ক নেই। রাজনৈতিক মহলের ধারণা, অনিন্দ্য ইসলাম অমিতের জনপ্রিয়তা ও পরিচ্ছন্ন ভাবমূর্তিতে ইর্ষান্বিত হয়ে কোনো পক্ষ এই নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এ বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন:
“নির্বাচনী আচরণবিধি সম্পর্কে আমরা সম্পূর্ণ সচেতন। প্রচারণার অংশ হিসেবে এ ধরনের কোনো স্টিকার আমরা বা আমাদের কর্মীরা তৈরি করেনি। যারা এই কাজ করেছে, তারা কখনোই আমাদের শুভাকাঙ্ক্ষী নয়। এটি একটি সস্তা ষড়যন্ত্র মাত্র। আমি সকলকে এই অপপ্রচারকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”

ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। সাধারণ মানুষ ও বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা এই ঘটনাকে ‘সুগভীর ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন। নেটিজেনরা অবিলম্বে সিসিটিভি ফুটেজ চেক করে এই অপকর্মের নেপথ্যে থাকা কুচক্রী মহলকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিএনপির নেতা-কর্মী ও সচেতন নাগরিক সমাজ এই ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন। তারা মনে করছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতেই একটি পক্ষ পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই ষড়যন্ত্র রুখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

সর্বাধিক পঠিত

মণিরামপুরে স্পিডব্রেকারে আলমসাধু উল্টে চালক নিহত

ষড়যন্ত্রের শিকার অনিন্দ্য ইসলাম অমিত: মধ্যরাতে বিতর্কিত স্টিকার সাঁটিয়ে অপপ্রচারের চেষ্টা

আপডেট: ০৯:৩৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬