০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে অবৈধভাবে ব্যালট পেপারের সিল তৈরির সময় যুবক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪২

লক্ষ্মীপুর জেলা শহরে জাল ভোটের ৬টি সিলসহ সোহেল রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের জুবলি দিঘির পাড় সংলগ্ন ‘মারিয়াম প্রিন্টার্স’ থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর শহরের ওই প্রিন্টিং প্রেসে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ। এ সময় সোহেল রানার কাছ থেকে ভোটের ৬টি সিল এবং একটি কম্পিউটার জব্দ করা হয়। আটক সোহেল রানা সদর উপজেলার টুমচর এলাকার বাসিন্দা।
আটককৃতের জবানবন্দি
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা জানান, জনৈক এক ব্যক্তি তাকে এই সিলগুলো তৈরির অর্ডার দিয়েছিলেন। তবে সেই ব্যক্তির পরিচয় তিনি নিশ্চিত করতে পারেননি।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ গণমাধ্যমকে বলেন:
“এ ধরণের সরকারি সিল কোনো বেসরকারি প্রতিষ্ঠানে তৈরি করা সম্পূর্ণ অবৈধ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করি। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।”

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবককে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে কারা জড়িত তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

লক্ষ্মীপুরে অবৈধভাবে ব্যালট পেপারের সিল তৈরির সময় যুবক আটক

আপডেট: ০৯:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬