০২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যশোরে পরিত্যক্ত ভবনের সানশেড ধসে শিশু গুরুতর আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬৮

যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় একটি পরিত্যক্ত ভবনের সানশেড ধসে সাহিদ (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত সাহিদ ওই এলাকার মামুনের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সাহিদ তার নিজ বাড়ির পাশে একটি পরিত্যক্ত ভবনের ভেতরে খেলা করছিল। এ সময় আকস্মিকভাবে ভবনের একটি সানশেড সরাসরি তার গায়ের ওপর ভেঙে পড়ে। এতে শিশুটি শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পায়।

দুর্ঘটনার শব্দ শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সাহিদকে হাসপাতালের মহিলা ও পেডিয়াট্রিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তার আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

সর্বাধিক পঠিত

উলাশী জিয়ার খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত,

যশোরে পরিত্যক্ত ভবনের সানশেড ধসে শিশু গুরুতর আহত

আপডেট: ০৬:১৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬