০২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

প্লট দুর্নীতি: শেখ হাসিনা ও টিউলিপসহ পরিবারের ৪ সদস্যের কারাদণ্ড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৮

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে তথ্য গোপন করে অবৈধভাবে প্লট বরাদ্দের দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, এবং দুই ভাগ্নি টিউলিপ সিদ্দিক ও আজমিনা হক সিদ্দিক রূপন্তীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে শেখ হাসিনাকে দুই মামলায় ৫ বছর করে মোট ১০ বছর এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই মামলায় ২ বছর করে মোট ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রধান দুই সুবিধাভোগী রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তীকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
রাদওয়ান মুজিব সিদ্দিক ববি: ৭ বছর কারাদণ্ড।আজমিনা হক সিদ্দিক রূপন্তী: ৭ বছর কারাদণ্ড শেখ হাসিনা: ১০ বছর (দুই মামলায় ৫ বছর করে)। টিউলিপ সিদ্দিক: ৪ বছর (দুই মামলায় ২ বছর করে)। অন্যান্য আসামি: মামলার অপর আসামিদের ৫ বছর এবং একমাত্র গ্রেপ্তারকৃত আসামি খুরশীদ আলমকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে আদালত উল্লেখ করেন, ঢাকা শহরে নিজস্ব আবাসন সুবিধা থাকা সত্ত্বেও তথ্য গোপন করে আইন লঙ্ঘন করে পূর্বাচলে ১০ কাঠার প্লট বরাদ্দ নেওয়া হয়েছে। শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে এই বরাদ্দে সহায়তা করেছেন এবং টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করে ভাই-বোনদের প্লট পাইয়ে দিতে ভূমিকা রেখেছেন।

সাজার পাশাপাশি আদালত ববি ও রূপন্তীর নামে বরাদ্দকৃত পূর্বাচলের ১০ কাঠার দুটি প্লট বাতিলের নির্দেশ দিয়েছেন। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, মামলার ১৮ জন আসামির মধ্যে কেবল খুরশীদ আলম আদালতে উপস্থিত ছিলেন। শেখ হাসিনাসহ বাকি আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচারকার্য সম্পন্ন হয়েছে এবং তারা আইনি লড়াইয়ের সুযোগ পাননি।

সর্বাধিক পঠিত

উলাশী জিয়ার খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত,

প্লট দুর্নীতি: শেখ হাসিনা ও টিউলিপসহ পরিবারের ৪ সদস্যের কারাদণ্ড

আপডেট: ০৯:৫৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬