০২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যশোরে বিএনপির পক্ষে ভোট চাওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৭

নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে রাব্বি হোসেন (২৩) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। সোমবার সকালে ডুমদিয়া গ্রামে নিজ বাড়িতে এই হামলার শিকার হন তিনি। আহত রাব্বিকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রাব্বি হোসেন ডুমদিয়া গ্রামের সালাম হোসেনের ছেলে এবং ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক।

আহত রাব্বি জানান, রোববার সন্ধ্যায় তিনি ডুমদিয়া গ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করছিলেন। প্রচারণার এক পর্যায়ে একই গ্রামের বিপুল হোসেনের বাড়িতে গেলে বাধার মুখে পড়েন তিনি। বিপুল জানান, তাদের বাড়িতে বিএনপির কোনো ভোট নেই এবং তারা একটি ইসলামী দলের সমর্থক। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

, পূর্বের ওই ঘটনার জের ধরে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বিপুল হোসেনের নেতৃত্বে ৭-৮ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাব্বির বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ইট দিয়ে রাব্বির মাথায় উপর্যুপরি আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
, মাথায় আঘাত গুরুতর হওয়ায় রাব্বিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার ক্ষতস্থানে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

উলাশী জিয়ার খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত,

যশোরে বিএনপির পক্ষে ভোট চাওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

আপডেট: ০৯:৪২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬