০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিসিএস পরীক্ষার্থীদের পাশে যবিপ্রবির ‘এন্টি ড্রাগ সোসাইটি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৫৬৩

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন ‘এন্টি ড্রাগ সোসাইটি’ (এডিএস) বিসিএস পরীক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ৪৭তম ও ৪৯তম বিসিএস-এর পর এবার ৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্যও বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে সংগঠনটি।

শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তিনটি বিশেষ বাস খুলনার উদ্দেশ্যে যাত্রা করে। প্রায় ১৭০ জন শিক্ষার্থী এই বাস সুবিধা গ্রহণ করেন। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এডিএস-এর একদল স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, শিক্ষার্থীদের থেকে কেবল ন্যূনতম ফি গ্রহণ করে এই অলাভজনক সেবাটি দেওয়া হয়েছে।

পরীক্ষায় অংশ নেওয়া যবিপ্রবি শিক্ষার্থী মোছাঃ শান্তা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “দূরের কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে যাতায়াত নিয়ে সবসময়ই দুশ্চিন্তা কাজ করে। এন্টি ড্রাগ সোসাইটির এই ব্যবস্থাপনার কারণে আমরা নিশ্চিন্তে পরীক্ষা দিতে পেরেছি। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য তাদের দায়িত্বশীল ব্যবস্থাপনা সত্যিই প্রশংসনীয়।”

এন্টি ড্রাগ সোসাইটির সভাপতি মো. সুমন আলী এই উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে বলেন, “আমাদের অন্যতম লক্ষ্য ছিল শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বস্তি নিশ্চিত করা। তারা যেন কোনো ধরনের ভয় বা চাপ ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারে। পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং পরীক্ষা শেষে নিরাপদে ক্যাম্পাসে ফিরিয়ে আনার মাধ্যমেই আমাদের পরিশ্রম সার্থক হয়েছে।”
এডিএস কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের কল্যাণে এই ধরনের ইতিবাচক ও শিক্ষার্থী-বান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা সাময়িক স্থগিত

বিসিএস পরীক্ষার্থীদের পাশে যবিপ্রবির ‘এন্টি ড্রাগ সোসাইটি

আপডেট: ০৬:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬