আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-১ (শার্শা) আসনে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে সীমান্ত জনপদ। বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের পক্ষে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে উপজেলার পুটখালি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪টায় উপজেলার বারোপোতা হাই স্কুল মাঠে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের ধানের শীষের কাণ্ডারি ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। শার্শার মাটি ও মানুষের সাথে আমাদের আত্মিক সম্পর্ক। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে আপনারা এর প্রতিফলন ঘটাবেন বলে আমার বিশ্বাস।”
এ সময় পুটখালি ইউনিয়নের সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সভায় শার্শা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তৃণমূলের নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার মাধ্যমে প্রচারণাকে উৎসবে পরিণত করেছেন।
০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম:
পুটখালিতে নুরুজ্জামান লিটনের বিশাল পথসভা
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৬:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- ৫১৪
সর্বাধিক পঠিত



















