০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

শার্শায় ধানের শীষের গণজোয়ার: বেনাপোল হাই স্কুল মাঠে নুরুজ্জামান লিটনের বিশাল জনসভা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৫৫৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৮৫/১ (শার্শা) আসনে বইছে নির্বাচনী হাওয়া। বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের সমর্থনে বেনাপোলে সৃষ্টি হয়েছে ব্যাপক গণজাগরণ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনভর বেনাপোল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা শেষে বিকেলে বেনাপোল হাই স্কুল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালান। লিটন নিজে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। বিকেলে জনসভাটি একটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়, যেখানে স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “এই নির্বাচন কেবল এমপি হওয়ার লড়াই নয়; এটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই। দীর্ঘ সময় পর মানুষ বুক ভরে নিশ্বাস নিতে পারছে, আর সেই স্বাধীনতার পূর্ণতা আসবে ব্যালটের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে।”

বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন:
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমুদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
বিএনপি নেতা মহসিন কবির ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু। সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু। সাবেক সংসদ সদস্য মরহুম আলীকদর সাহেবের জ্যেষ্ঠ পুত্র বাবলু রহমান।
উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ ও পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু।
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সাদ্দামসহ উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন যে, অতীতের স্বৈরশাসনে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধ। জনসভা শেষে এক বিশাল মিছিল পুরো বেনাপোল বাজার প্রদক্ষিণ করে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা সাময়িক স্থগিত

শার্শায় ধানের শীষের গণজোয়ার: বেনাপোল হাই স্কুল মাঠে নুরুজ্জামান লিটনের বিশাল জনসভা

আপডেট: ০৭:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬