০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে নদীর পাড়ে মিলল পিস্তল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৬৫০

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি শানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে স্থানীয় শিক্ষার্থীদের মাধ্যমে বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ গিয়ে তা হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল নষ্ট থাকায় দুপুরে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের পাশের ভৈরব নদীতে পা ধুতে যায়। এ সময় নদীর পাড়ে এক শিক্ষার্থীর পায়ে একটি শক্ত ধাতব বস্তু লাগে। কৌতূহলবশত সেটি তুলে আনলে শিক্ষার্থীরা একটি পিস্তল দেখতে পায়। তারা দ্রুত পিস্তলটি নিয়ে শিক্ষকদের কাছে জমা দেয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটি উদ্ধার করে। তবে উদ্ধারকৃত অস্ত্রটি নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানান:
“উদ্ধারকৃত বস্তুটি দেখতে দেশীয় পিস্তলের মতো হলেও এটি সম্পূর্ণ কার্যকর আগ্নেয়াস্ত্র কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ এটি তৈরির চেষ্টা করেছিল। কিন্তু কাজ অসম্পূর্ণ থাকায় বা ভয়ে তা নদীর পাড়ে ফেলে রাখা হতে পারে।”
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত বস্তুটি ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছিল কি না বা এর সাথে কার সংশ্লিষ্টতা রয়েছে, তা খুঁজে বের করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। জনবহুল বিদ্যালয়ের পাশে এমন বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয় অভিভাবক ও শিক্ষকদের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোরে নদীর পাড়ে মিলল পিস্তল

আপডেট: ০৬:২০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬