০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যশোরে বিশুদ্ধ খাদ্য আদালতের ঝটিকা অভিযান: ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৫৬৬

নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর শহরের দড়াটানা ও শেখহাটি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং মধুতে ভেজাল মেশানোর অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
নিউ ভৈরব হোটেল: অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স জটিলতা
অভিযানের শুরুতেই দড়াটানা মোড়ের নিউ ভৈরব হোটেলে তল্লাশি চালানো হয়। সেখানে ফ্রিজে অত্যন্ত নিম্নমানের সরঞ্জাম, পুরোনো তেঁতুল ও সস তৈরির অস্বাস্থ্যকর উপকরণ পাওয়া যায়। এছাড়া হোটেলের লাইসেন্স নবায়ন না থাকায় মালিক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত তাকে বৃহস্পতিবার সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
বিসমিল্লাহ মধু ট্রেডিং: মধুতে চিনির সিরা ও ভেজালের মহোৎসব
সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা যায় শেখহাটি এলাকার বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ে। সেখানে অত্যন্ত নোংরা পরিবেশে মধু প্রক্রিয়াজাত করা হচ্ছিল এবং আসল মধুর সাথে বিপুল পরিমাণ চিনির সিরা মেশানোর অকাট্য প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করার পাশাপাশি প্রতিষ্ঠানের মালিক মাহাবুব ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি তাকে আদালতে
সতর্ক করা হলো আদি ভৈরবকে
একই সময়ে পাশের আদি ভৈরব হোটেলে অভিযান চালায় আদালত। তবে সেখানে অনিয়ম তুলনামূলক কম থাকায় এবং ত্রুটিগুলো গুরুতর না হওয়ায় মালিক জনিকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

অভিযান শেষে আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে ও খাদ্যে ভেজাল রোধে এ ধরণের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযানকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহমেদ ইমন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান ও সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলামসহ আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা সাময়িক স্থগিত

যশোরে বিশুদ্ধ খাদ্য আদালতের ঝটিকা অভিযান: ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা

আপডেট: ১১:২৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬