০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ট্রাম্পের হামলার হুমকি প্রত্যাখ্যান ইরানের: ‘ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত সেনাবাহিনী’

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৫৬২

আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নতুন সামরিক হামলার হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেকোনো ধরনের বিদেশি আগ্রাসন মোকাবিলায় তাদের সশস্ত্র বাহিনী ‘তৎক্ষণিক ও শক্তিশালী’ জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “আমাদের সাহসী সশস্ত্র বাহিনী ভূমি, আকাশ ও সমুদ্রে যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, গত বছরের জুনে ইসরায়েলের সাথে ১২ দিনের সংঘর্ষ এবং তৎকালীন মার্কিন হামলার অভিজ্ঞতা থেকে ইরান ‘মূল্যবান শিক্ষা’ অর্জন করেছে। এই অভিজ্ঞতা ইরানকে আগের চেয়ে অনেক বেশি দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে সক্ষম করে তুলেছে বলে তিনি দাবি করেন।

এর মাত্র কয়েক ঘণ্টা আগে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরানকে সতর্ক করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, একটি বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে এবং প্রয়োজনে অত্যন্ত ‘দ্রুত ও সহিংস’ অভিযান চালানো হবে।
ট্রাম্প ইরানকে দ্রুত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন:
“সময় ফুরিয়ে আসছে। এখনই চুক্তি করা প্রয়োজন। ইরান যদি আলোচনায় না আসে, তবে ভবিষ্যতের হামলা হবে অতীতের তুলনায় আরও ভয়াবহ।”

কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আদনান হায়াজনেহ মনে করেন, এটি মূলত ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করার জন্য ওয়াশিংটনের একটি ‘চাপ প্রয়োগের কৌশল’। মূলত ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র।
তবে তেহরান তাদের অবস্থানে অনড়। তারা বারবার দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার।

সর্বাধিক পঠিত

মাগুরায় বসে যশোরে মাদকের জাল: নেপথ্যে রহস্যময়ী জেরিন

ট্রাম্পের হামলার হুমকি প্রত্যাখ্যান ইরানের: ‘ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত সেনাবাহিনী’

আপডেট: ১০:৫৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬