০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

অভয়নগরে হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ: সাবেক বিএনপি নেতা জনি ‘শোন অ্যারেস্ট’

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৬৪২

নিজস্ব প্রতিবেদক, অভয়নগর যশোরের অভয়নগরে ডহরমশিহাটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আসাদুজ্জামান জনি নামে এক সাবেক বিএনপি নেতাকে গ্রেফতার দেখানো (শোন অ্যারেস্ট) হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি, ২০২৬) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এই আদেশ প্রদান করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের ২২ মে সন্ধ্যায় নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম সুন্দলী ইউনিয়নের ডহরমশিহাটি গ্রামের পিন্টু বিশ্বাসের বাড়িতে একটি সভায় অংশ নিচ্ছিলেন। ওই সময় একদল সশস্ত্র সন্ত্রাসী সেখানে অতর্কিত হামলা চালিয়ে তরিকুল ইসলামকে গুলি করে হত্যা করে।
হত্যাকাণ্ডের পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে পিন্টু বিশ্বাসের বাড়িসহ আশপাশের কয়েকটি হিন্দু বাড়িতে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

উক্ত সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা আসাদুজ্জামান জনিকে এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। জনি অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে আটক ছিলেন। বুধবার শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন এবং তাকে এই নির্দিষ্ট মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

অভয়নগরে হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ: সাবেক বিএনপি নেতা জনি ‘শোন অ্যারেস্ট’

আপডেট: ১০:৫১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬