০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে ভোটারদের টাকা বিতরণের অভিযোগ: জনতার তোপে জামায়াত নেতা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৬৫৩

টাঙ্গাইলের ভূঞাপুরে ভোটারদের মাঝে নগদ অর্থ বিতরণের সময় স্থানীয় জনতার তোপের মুখে পড়েছেন জামায়াত নেতা কাজী নূরুল ইসলাম। বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার অর্জুনা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত কাজী নূরুল ইসলাম ভূঞাপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং উপজেলা জামায়াতের একজন সক্রিয় নেতা। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তার সঙ্গে উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক রবিউল আলমসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাধারণ ভোটারদের হাতে এক হাজার টাকার নোট তুলে দেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, আসন্ন নির্বাচনে প্রভাব খাটানোর উদ্দেশ্যে জামায়াত নেতারা গোপনে অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন।

টাকা বিতরণের বিষয়টি টের পেয়ে অর্জুনা ইউনিয়নের সাধারণ মানুষ তাৎক্ষণিক ক্ষোভে ফেটে পড়েন। তারা জামায়াত নেতাদের ঘিরে ধরে প্রতিবাদ জানাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে তোপের মুখে অভিযুক্তরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এভাবে অর্থ বিতরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে উপজেলা জামায়াত নেতৃত্বের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

টাঙ্গাইলে ভোটারদের টাকা বিতরণের অভিযোগ: জনতার তোপে জামায়াত নেতা

আপডেট: ০৭:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬