০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সরকারকে না জানিয়েই কূটনীতিকদের পরিবার ফিরিয়ে নিয়েছে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৬৫৪

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে ভারত সরকার ঢাকাকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশ সরকারকে অবহিত না করেই এ দেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে দিল্লি। তবে বাংলাদেশে তাদের নিরাপত্তার কোনো শঙ্কা ছিল না।” তিনি আরও যোগ করেন যে, দূতাবাসের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। ভারত সেই নিরাপত্তায় সন্তুষ্ট কি না, সেটি সম্পূর্ণ তাদের নিজস্ব বিবেচনার বিষয়।
উল্লেখ্য, গত সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা ইস্যুকে কারণ হিসেবে দেখিয়ে তাদের কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায়। তবে পরিবার সরিয়ে নিলেও ঢাকার ভারতীয় হাইকমিশনসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের চারটি সহকারী মিশন আগের মতোই খোলা রয়েছে এবং সেগুলোর দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

ব্রিফিংয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ভাই ওমর হাদির নিয়োগ প্রসঙ্গে উপদেষ্টা জানান, যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে ওমর হাদির নিয়োগ বহাল রয়েছে।
আগামী নির্বাচন ও সহিংসতা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর আচরণ এখন পর্যন্ত যথেষ্ট সংযত। তবে বড় কোনো সহিংসতার আশঙ্কা থাকলে, তা নির্বাচনে অংশ না নেওয়া দলগুলো থেকে হতে পারে।”

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

সরকারকে না জানিয়েই কূটনীতিকদের পরিবার ফিরিয়ে নিয়েছে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট: ০৭:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬