০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর বিশেষ অভিযান: ইউপিডিএফের গোপন আস্তানা ও বাঙ্কার ধ্বংস

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৫৬২

রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলায় ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি সফল বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে উপজেলার কলাপাড়া ও নাইল্লাছড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান শুরু হলে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেখানে সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পায় সেনাবাহিনী। আস্তানাটি থেকে সশস্ত্র তৎপরতায় ব্যবহৃত ৪টি রাইফেল ট্রেঞ্চ (বাঙ্কার), ৩টি পর্যবেক্ষণ চৌকি এবং ৩টি বিশ্রাম এলাকা ধ্বংস করা হয়।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সশস্ত্র সন্ত্রাসীদের সমূলে উৎখাত করতে উক্ত স্থানে সেনাবাহিনীর একটি অস্থায়ী বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে। পার্বত্য অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।)
কাউখালিতে সেনা অভিযান: ইউপিডিএফ সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিলো সেনাবাহিনী
রাঙ্গামাটির কাউখালিতে ইউপিডিএফ (মূল) এর শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের আস্তানায় হানা দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোররাতের এই অভিযানে সন্ত্রাসীদের আস্তানা ও পর্যবেক্ষণ চৌকিগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, কলাপাড়া ও নাইল্লাছড়ি এলাকায় সন্ত্রাসীদের শক্ত অবস্থানের খবর পেয়ে অভিযানটি পরিচালিত হয়। যদিও অভিযানের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে, তবে তাদের ব্যবহৃত বাঙ্কার ও অবস্থানগুলো ধ্বংস করা হয়েছে। সন্ত্রাসীদের পুনরুত্থান ঠেকাতে ওই এলাকায় এখন স্থায়ী নজরদারি ও অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে।

সর্বাধিক পঠিত

মাগুরায় বসে যশোরে মাদকের জাল: নেপথ্যে রহস্যময়ী জেরিন

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর বিশেষ অভিযান: ইউপিডিএফের গোপন আস্তানা ও বাঙ্কার ধ্বংস

আপডেট: ০৪:২০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬