০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মহিপুরে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৬৪৮

পটুয়াখালীর মহিপুরে আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা দলবদল করে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি মহিপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন দুলাল। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপির পতাকাতলে যোগ দেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের মনোনীত প্রার্থী এ বি এম মোশাররফ হোসেনের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন রুহুল আমিন দুলাল। এসময় বিএনপির স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগদানের পর প্রতিক্রিয়ায় রুহুল আমিন দুলাল বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি একটি জনপ্রিয় ও গণমানুষের দল। দলটির নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে এখন থেকে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”

নবাগত এই নেতাকে স্বাগত জানিয়ে এ বি এম মোশাররফ হোসেন বলেন, “রুহুল আমিন দুলালের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বিএনপির শক্তি বৃদ্ধি করবে। আসন্ন নির্বাচনে জনসম্পৃক্ততা বাড়াতে এবং তৃণমূলকে সুসংগঠিত করতে তার এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
রুহুল আমিন দুলালের আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যাওয়ার ঘটনায় মহিপুর ও কলাপাড়া এলাকার রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এমন দলবদল তৃণমূলের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

মহিপুরে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান:

আপডেট: ১২:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬