০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যশোর-৩: অমিতের জয়ে কর্পোরেট পাড়ায় শিক্ষিত তরুণদের ব্যতিক্রমী প্রচারণা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৬৬২

নিজস্ব প্রতিবেদক, যশোর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের পক্ষে নতুন ধারার প্রচারণা শুরু হয়েছে। প্রথাগত সভা-সমাবেশের বাইরে গিয়ে শিক্ষিত তরুণদের সামাজিক সংগঠন “আমার আগে আমরা” ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে পেশাজীবী ও কর্পোরেট সেক্টরে ব্যাপক গণসংযোগ চালাচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. এজাজ হোসেন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যশোর শহরের বিভিন্ন ব্যাংক, বিমা, এনজিও এবং কর্পোরেট প্রতিষ্ঠানে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তারা নির্বাচনী আচরণবিধি মেনে অত্যন্ত মার্জিতভাবে লিফলেট বিতরণ এবং অনিন্দ্য ইসলাম অমিতের উন্নয়ন পরিকল্পনাগুলো তুলে ধরছেন। অনিন্দ্য ইসলাম অমিতের মতো একজন শিক্ষিত ও দূরদর্শী নেতার বিকল্প নেই। তারা মনে করেন, প্রয়াত জননেতা তরিকুল ইসলামের সুযোগ্য উত্তরসূরি হিসেবে অমিতই পারবেন সংসদীয় আসনে যশোর
ব্যতিক্রমী এই কার্যক্রমে সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ নূর-সহ উপস্থিত ছিলেন:
* এস এম মনজুরুল হক সুমন, হাফেজ কাজী জাকারিয়া, হাফেজ মাওলানা মোঃ হেলাল উদ্দিন।
* রাশেদুল ইসলাম জনি, আসরাফ সিদ্দিকী শিমুল, সঞ্জয় অধিকারী।
* মুনির আহমেদ দিপু, কাজী শামীম আহম্মেদ, সাইফুল ইসলাম শাহিন ও অন্যান্য সদস্যবৃন্দ।

সাধারণত হৈ-হুল্লোড়পূর্ণ প্রচারণায় ভোটাররা অভ্যস্ত হলেও, শিক্ষিত তরুণদের এমন পরিশীলিত ও যুক্তিনির্ভর প্রচারণা সুশীল সমাজের নজর কেড়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাধারণ ভোটাররা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একে সমসাময়িক রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোর-৩: অমিতের জয়ে কর্পোরেট পাড়ায় শিক্ষিত তরুণদের ব্যতিক্রমী প্রচারণা

আপডেট: ০৬:৫৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬