১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ধানের শীষের বিজয় মানেই উন্নয়নের অগ্রযাত্রা’: যশোরে মিজানুর রহমান খান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৫৫৬

যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, “আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। ধানের শীষ বিজয়ী হলেই দেশ প্রকৃত উন্নয়নের পথে ধাবিত হবে এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে।”
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের শাহবাজপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এই নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়।
সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত যশোরের অঙ্গীকার
বিগত দিনের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে মিজানুর রহমান খান বলেন, “আমরা কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ যশোর চাই। গত কয়েক বছরে এসব অপশক্তির দৌরাত্ম্যে সাধারণ মানুষ চরম অনিরাপদ ছিল। জননেতা মরহুম তরিকুল ইসলাম আমাদের একটি শান্ত ও নিরাপদ যশোর উপহার দিয়েছিলেন। আমি বিশ্বাস করি, তার সুযোগ্য সন্তান অনিন্দ্য ইসলাম অমিত পিতার আদর্শ ধারণ করে যশোরকে আবারও সেই নিরাপদ অবস্থানে ফিরিয়ে নিয়ে যাবেন।”

তৃণমূল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “ভোটের দিন খুব বেশি দূরে নয়। এখন আর কারও নির্দেশের অপেক্ষায় বসে থাকার সময় নেই। অমিতকে বিজয়ী করতে পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি করতে হবে। আমরা সবাই মিলে আগামীতে এই আসনটি অমিতকে উপহার দেব, ইনশাআল্লাহ।”

হৈবতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে রবিউল ইসলাম ও আব্দুস সালাম (সিনিয়র সহ-সভাপতি, সদর উপজেলা বিএনপি) ইদ্রিস আলী (যুগ্ম সম্পাদক, সদর উপজেলা বিএনপি)
হাফিজুর রহমান (সভাপতি, ইউনিয়ন বিএনপি) ও মাহাবুর রহমান (সাধারণ সম্পাদক)
আক্কাস আলী, বুলবুল আহমেদ ও শামসুজ্জামান।
এছাড়াও সমাবেশে মহিলা দলের আহ্বায়ক রোকেয়া বেগম, সদস্য সচিব নাজমা বেগম, শাহবাজপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খায়রুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক রিন্টু খন্দকারসহ স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

মাগুরায় বসে যশোরে মাদকের জাল: নেপথ্যে রহস্যময়ী জেরিন

ধানের শীষের বিজয় মানেই উন্নয়নের অগ্রযাত্রা’: যশোরে মিজানুর রহমান খান

আপডেট: ০৮:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬