১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী ও সন্তানদের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৫৬৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত কর্তৃক সাবেক
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের স্ত্রী, ছেলে ও মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের এক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞার আওতায় থাকা সদস্যরা হলেন— জাকির হোসেনের স্ত্রী মোসা. সুরাইয়া সুলতানা, ছেলে মো. সাফায়েত বিন জাকির এবং মেয়ে মোসা. জাকিয়া তাবাসসুম সঞ্চয়ী।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম পৃথক তিনটি আবেদনের মাধ্যমে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির অনুরোধ জানান।
আবেদনে দুদক উল্লেখ করে যে, সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের যে অনুসন্ধান চলছে, তাতে তার পরিবারের এই তিন সদস্য প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশও জারি করা হয়েছে।

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযুক্তরা যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এবং তদন্তের গতিশীলতা বজায় রাখতে তাদের বিদেশ গমন রোধ করা একান্ত প্রয়োজন। আদালত দুদকের এই যুক্তি আমলে নিয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। এরই ধারাবাহিকতায় পরিবারের সদস্যদের ওপর এই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হলো।

সর্বাধিক পঠিত

মাগুরায় বসে যশোরে মাদকের জাল: নেপথ্যে রহস্যময়ী জেরিন

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী ও সন্তানদের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

আপডেট: ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬