১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ডিহি ইউনিয়নে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৫৬২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে শার্শা উপজেলার ১ নং ডিহি ইউনিয়নে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়নের পাকশিয়া মাঠে আয়োজিত এই সভায় নেতা-কর্মীদের ঢল নামে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ধানের শীষের কাণ্ডারি আলহাজ্ব নুরুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনগণের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে দিতে এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। দীর্ঘ প্রতীক্ষার পর পরিবর্তনের সময় এসেছে। আসন্ন নির্বাচনে দেশের সাধারণ জনগণই ব্যালটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে।”

১ নং ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।

শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন: অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি) আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ (সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি) আমিরুল ইসলাম (সভাপতি, উপজেলা কৃষক দল) ইমদাদুল হক ইমদাদ (সদস্য সচিব, উপজেলা যুবদল)
রাকিবুল ইসলাম রিপন (সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক দল)
সাদ্দাম হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল)

ডিহি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতা-কর্মীরা এসময় ধানের শীষের সমর্থনে স্লোগানে স্লোগানে জনসভাস্থল মুখরিত করে তোলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। জনসভা শেষে উপস্থিত সকল নেতা-কর্মী ও সমর্থক ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার শপথ নেন।

সর্বাধিক পঠিত

মাগুরায় বসে যশোরে মাদকের জাল: নেপথ্যে রহস্যময়ী জেরিন

ডিহি ইউনিয়নে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা

আপডেট: ০৬:৫০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬