০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে কৃষকের মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৬৫২

যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোসলেম তরফদার (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেল চালক তাসিন (২১) নামের এক যুবকও গুরুতর আহত হয়েছেন, যার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

নিহত মোসলেম তরফদার ইছালি ইউনিয়নের হাশিমপুর গ্রামের মৃত গফুর তরফদারের ছেলে। আহত তাসিন একই ইউনিয়নের কাইতখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আজ সোমবার বেলা আনুমানিক ১টা।
যশোর কোতোয়ালি মডেল থানাধীন হাশিমপুর মাঠপাড়া এলাকার পাকা রাস্তা।
: দুপুরে মাঠের কাজ শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মোসলেম তরফদার। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সাথে তার বাইসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মোসলেম তরফদারকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, মোটরসাইকেল চালক তাসিনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরিভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাইসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোরে মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে কৃষকের মৃত্যু

আপডেট: ০৪:১৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬