০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে ধানের শীষের পক্ষে বিএনপির প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৬৬৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের বেনাপোলে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ‘ধানের শীষ’ প্রতীকের বিজয় নিশ্চিত করতে রোববার বিকেলে এক বিশাল প্রচার মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৫টার সময় বেনাপোল পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বাজারের ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং ভোট প্রার্থনা করেন।

নির্বাচনী এই প্রচার মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন: মফিজুর রহমান মফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপি। মফিজুর রহমান বাবু, আহ্বায়ক, পৌর যুবদল। রায়হানুজ্জামান দিপু, সদস্য সচিব, পৌর যুবদল। আতাহার হোসেন, যুগ্ম আহ্বায়ক, পৌর যুবদল।
্সাইফুল ইসলাম আসাদ, সদস্য, পৌর যুবদল।শহিদুল ইসলাম শহিদ, আহ্বায়ক, পৌর স্বেচ্ছাসেবক দল।ওমর ফারুক, সদস্য সচিব, পৌর স্বেচ্ছাসেবক দল।

প্রচারণা চলাকালীন নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগনের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই। তারা ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করছেন বলে জানান এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন। বাজারের ব্যবসায়ীরাও স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের লিফলেট গ্রহণ করেন।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

বেনাপোলে ধানের শীষের পক্ষে বিএনপির প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

আপডেট: ০৯:০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬