যশোরের শার্শা উপজেলার উলাসী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসাথে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে এক বিশাল নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের কাণ্ডারি আলহাজ্ব নুরুজ্জামান লিটন। প্রধান :
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন প্রতীক। আমরা আজ তাঁর আত্মার মাগফিরাত কামনায় সমবেত হয়েছি। তাঁর আদর্শকে বুকে ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
তিনি আরও যোগ করেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। কাশিয়াডাঙ্গাসহ উলাসী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
: অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। পরে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
:নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উলাসী ইউনিয়নে ধানের শীষের প্রচার জোরদার করার অঙ্গীকার করেন।: প্রধান অতিথি আলহাজ্ব নুরুজ্জামান লিটন স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, উলাসী ইউনিয়ন বিএনপি এবং যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ গ্রামবাসী উপস্থিত ছিলেন।





















