০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যশোর রেলস্টেশন এলাকায়: পরিত্যক্ত স্থান থেকে দুইটি ‘ককটেল’উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৬৫১

যশোর রেলস্টেশন এলাকার নিঝুম হোটেলের পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নিঝুম হোটেলের এক কর্মী হোটেলের পাশের পরিত্যক্ত এলাকায় ছাগল বাঁধতে যান। সেখানে সাদা কসটেপ দিয়ে মোড়ানো সন্দেহজনক দুটি বস্তু দেখে তার সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানান।
হোটেলের ম্যানেজার ওয়াসিম মন্ডল জানান, “বস্তুগুলো দেখার পর আমাদের মনে হয় সেগুলো ককটেল। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে আমরা দ্রুত পুলিশকে খবর দেই।”

খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার আওতাধীন চাঁচড়া পুলিশ ফাঁড়ির একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা হোটেলের পাশের একটি কলাবাগান এলাকা থেকে বস্তু দুটি উদ্ধার করে হেফাজতে নেয়।
এ বিষয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুন অর রশিদ (পিপিএম) বলেন:
“উদ্ধারকৃত বস্তু দুটি দেখতে হুবহু ককটেলের মতো। জননিরাপত্তার স্বার্থে আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। এগুলো সচল কি না তা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে এবং কারা কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

বর্তমানে ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোর রেলস্টেশন এলাকায়: পরিত্যক্ত স্থান থেকে দুইটি ‘ককটেল’উদ্ধার

আপডেট: ০৫:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬