০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর বিষপান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৬৬৬

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে বিষপান করে সম্পা খাতুন (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সম্পা খাতুন রামনগর এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।
:
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী শফিকুলের ওপর প্রচণ্ড অভিমান করেন সম্পা। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তিনি নিজ বাড়িতে বিষপান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করার পর চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। তবে দীর্ঘ চেষ্টা সত্ত্বেও বিষের ক্রিয়া ছড়িয়ে পড়ায় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের ও পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোরে স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর বিষপান

আপডেট: ০৮:০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬