০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি: বন্দরে সর্বোচ্চ সতর্কতা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৫৬৪

ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যের একটি বড় চালান। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভারতীয় আটটি ট্রাকে করে এসব বিপজ্জনক পণ্য বন্দরে এসে পৌঁছায়। অত্যন্ত সংবেদনশীল পণ্য হওয়ায় বন্দর এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও বিশেষ সতর্কতা
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের পাথর উত্তোলন ও খনন কাজ পরিচালনার জন্য এই বিস্ফোরকগুলো আমদানি করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান ‘মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড’ ভারতের ‘সুপার শিভ শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড’ থেকে এই চালানটি সংগ্রহ করেছে।
১২৫ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ।
৯০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড।
গত বছরের ১৫ অক্টোবর এলসি খোলার মাধ্যমে এই আমদানি প্রক্রিয়ার সূচনা হয়। এর আগে প্রথম ধাপেও একই প্রকল্পে ব্যবহারের জন্য বিস্ফোরক আমদানি করা হয়েছিল।

বিপজ্জনক এই পণ্যগুলো জনবহুল বন্দর এলাকায় অবস্থানের কারণে স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ও উপসচিব শামীম হোসেন জানান, “বিস্ফোরকের চালানটি বন্দরে প্রবেশের পর থেকেই কাস্টমস, বন্দর নিরাপত্তা বিভাগ, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকাটি কঠোর নিরাপত্তা বলয়ে ঘেরাও করা হয়েছে।”

বিস্ফোরক ভর্তি ট্রাকগুলো দ্রুত খালাস করে দিনাজপুরের মধ্যপাড়া খনি এলাকায় পৌঁছানোর প্রক্রিয়া চলছে। শুল্কায়ন ও আইনি আনুষ্ঠানিকতা শেষে বিশেষ নিরাপত্তা পাহারায় এই বহর গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে।

সর্বাধিক পঠিত

মাগুরায় বসে যশোরে মাদকের জাল: নেপথ্যে রহস্যময়ী জেরিন

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি: বন্দরে সর্বোচ্চ সতর্কতা

আপডেট: ০৮:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬