শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) দুপুর আড়াইটায় উলাশী ইউনিয়নের পানবুড়ি গ্রামে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা শুরু হয়। পরবর্তীতে বিকেল সাড়ে ৪টায় রামপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ-এর সভাপতিত্বে প্রধান নির্বাচনী সভাটি অনুষ্ঠিত হয়।
প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর দেশে ভোটের পরিবেশ ফিরেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠার লড়াই চলছে। সেই লড়াইকে সফল করতে এবং তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে শার্শায় ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটনকে বিজয়ী করতে হবে।”
তিনি আরও বলেন, “নুরুজ্জামান লিটন একজন সজ্জন ও সফল ব্যবসায়ী। তিনি নির্বাচিত হলে এলাকায় কোনো মানুষ নির্যাতিত হবেন না। তিনি জনগণের সেবা করতে রাজনীতিতে এসেছেন, কোনো অহংকার তাকে স্পর্শ করেনি।”
বক্তব্যের এক পর্যায়ে শহিদুল ইসলাম শহীদ জামায়াতে ইসলামীর প্রচারণার সমালোচনা করে বলেন, “বেহেশত ও দোজখের মালিক একমাত্র মহান আল্লাহ তায়ালা। যারা ধর্মের দোহাই দিয়ে রাজনীতির ফায়দা লুটতে চায়, তারা এলাকার কোনো উন্নয়ন করেনি। অন্যদিকে শহীদ জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজন করে ইসলামের প্রকৃত মর্যাদা দিয়েছিলেন।”
সভায় বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন: সাইফুল ইসলাম পিন্টু (যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল)। মোঃ খোকন (সহ-সভাপতি, উলাশী ইউনিয়ন বিএনপি)। কদর আলী মেম্বার (সাংগঠনিক সম্পাদক), আব্দুল ওহাব (দপ্তর সম্পাদক)। হজরত আলী (প্রচার সম্পাদক), আব্দুর রাজ্জাক (যুব বিষয়ক সম্পাদক)।
মিন্টু বিশ্বাস (মৎস্য বিষয়ক সম্পাদক), রবিউল ইসলাম রবি (সমবায় বিষয়ক সম্পাদক)।
রফিকুল ইসলাম (আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল) ও বদিউজ্জামান বোদি (১নং ওয়ার্ড মেম্বার)।
অনুষ্ঠানে যুবদল, ছাত্রদল ও কৃষক দলসহ বিএনপির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন। প্রচারণাকালে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।





















