০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৬৪৭

নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অন্তু শেখ (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বুড়িখালি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তু শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা গ্রামের শহিদ শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অন্তু শেখ শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া পশুর হাটে গরু কেনা-বেচা করতে গিয়েছিলেন। হাট শেষে বিকেলে মোটরসাইকেলে করে নিজ গ্রামে ফিরছিলেন তিনি। পথে যশোর-কালনা মহাসড়কের বুড়িখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে চলে যায় এবং ঘটনাস্থলেই অন্তু শেখের মৃত্যু হয়।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক কাভার্ড ভ্যানটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

নড়াইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: ০৭:৫৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬