নিজস্ব প্রতিবেদক | বেনাপোল
দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে শার্শার নামাজগ্রাম ও দুর্গাপুর (২ নং ওয়ার্ড) এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন-এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় ইউনিটের আয়োজনে এ সভাটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
জনসভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং এলাকার সুষম উন্নয়নের জন্য বিএনপির বিকল্প নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব নুরুজ্জামান লিটনকে বিজয়ী করার জন্য তারা ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মজিদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইয়ার আলি-র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু: সিনিয়র যুগ্ম সম্পাদক, শার্শা উপজেলা বিএনপি। মোঃ নাজিম উদ্দিন: সাধারণ সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি।
আবু তাহের ভারত: সাধারণ সম্পাদক (পৌর বিএনপি)।
মোঃ আতিকুজ্জামান সনি: সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি। মোঃ ইমদাদুল হক: সদস্য সচিব, শার্শা উপজেলা যুবদল।
মোঃ মফিজুর রহমান বাবু: আহ্বায়ক, বেনাপোল পৌর যুবদল। মোঃ রাহারুজ্জামান দিপু: সদস্য সচিব, বেনাপোল পৌর যুবদল।
মোঃ সহিদুল ইসলাম শহীদ: আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল।
মোঃ আরিফুজ্জামান আরিফ: আহ্বায়ক, পৌর ছাত্রদল।
এছাড়াও বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
জনসভা শেষে উপস্থিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন। তারা তৃণমূল পর্যায়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে এবং নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে সভা সমাপ্ত করেন।





















