০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-৭ আসনে জামায়াতের সমাবেশে অস্ত্রসহ আটক ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৬৫৯

রাজধানীর ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হাজী এনায়েত উল্লাহর নির্বাচনী সমাবেশ থেকে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে চকবাজার থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

দলীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হাফেজ এনায়েত উল্লাহর সমর্থনে একটি নির্বাচনী সমাবেশ চলাকালে সন্দেহভাজন ওই দুই ব্যক্তি সেখানে উপস্থিত হন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়। বর্তমানে তারা চকবাজার থানা হেফাজতে রয়েছেন।

জামায়াতের চকবাজার থানার আমির আনিসুর রহমান কালবেলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“আটককৃতদের মধ্যে একজনের গায়ে আওয়ামী লীগের দলীয় লোগো সম্বলিত টি-শার্ট ছিল এবং অন্যজন পাঞ্জাবি পরা ছিলেন। সমাবেশ চলাকালে তাদের কাছে অস্ত্র পাওয়া যায়।”

তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তীতে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে।

আটককৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং তারা কেন সমাবেশে অস্ত্র নিয়ে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় নির্বাচনী এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

ঢাকা-৭ আসনে জামায়াতের সমাবেশে অস্ত্রসহ আটক ২

আপডেট: ০৮:৫৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬