যশোরে এক নারীকে প্রকাশ্যে রাস্তায় শ্লীলতাহানির অভিযোগে মফিজুল ইসলাম ইমন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইমন শহরের পূর্ব বারান্দিপাড়া মাঠপাড়া এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ইমনের বিরুদ্ধে যশোর, ঢাকা ও বরগুনার বিভিন্ন থানায় শ্লীলতাহানি ও প্রতারণাসহ মোট ৬টি মামলা রয়েছে।
ভুক্তভোগী ২৮ বছর বয়সী ওই নারী কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। তার স্বামী ইমনের কাছ থেকে বাকিতে ৭০ হাজার টাকার কাপড় কিনেছিলেন এবং জামানত হিসেবে দুটি স্বাক্ষর করা চেক প্রদান করেছিলেন। তবে টাকা পরিশোধে বিলম্ব হওয়ার সুযোগ নিয়ে ইমন ৭ লাখ টাকা পাওনা দাবি করে তার স্বামীর
ওই নারী অভিযোগ করেন, পাওনা টাকার মামলাটি তুলে নেওয়ার অনুরোধ জানালে ইমন তাকে কুপ্রস্তাব দেয়। এরই ধারাবাহিকতায় গত ১৮ জানুয়ারি বিকেলে পূর্ব বারান্দিপাড়া মসজিদের পাশের রাস্তায় ওই নারীকে একা পেয়ে ইমন তাকে জাপটে ধরে এবং শ্লীলতাহানি করে। এসময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ইমন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর বুধবার রাতে অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে তার অপরাধমূলক রেকর্ডের সত্যতা পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইমনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানা ছাড়াও ঢাকার সাভার ও বরগুনা থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।





















