১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যশোরে বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ: জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ইমরান কারাগারে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৬৫৭

যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ প্রদান করেন।
ইমরান হোসেন যশোর সদর উপজেলার ইসমাইল কলোনি এলাকার গোলাম মোস্তাফার ছেলে এবং সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট যশোর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় পরবর্তীতে দায়েরকৃত মামলার তদন্তে ইমরান হোসেনের সরাসরি সম্পৃক্ততা পায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এরই প্রেক্ষিতে, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম শহরের চাঁচড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আজ সকালে ডিবি পুলিশ তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করার পর কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“নির্দিষ্ট মামলায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণের ভিত্তিতে ইমরান হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের নির্দেশে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।”
দীর্ঘদিন ধরে এলাকায় দাপুটে নেতা হিসেবে পরিচিত ইমরানের আকস্মিক আটকের খবরে শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডিবি পুলিশের এসআই সালাউদ্দিনের নেতৃত্বে এই সফল অভিযানটি পরিচালিত হয়।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোরে বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ: জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ইমরান কারাগারে

আপডেট: ০৮:১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬