০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিয়া ও মালিক সমিতির দ্বন্দ্ব: রাঙামাটিতে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৬৫৪

পরিবহন মালিকদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল থেকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এই ধর্মঘট শুরু হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পর্যটকরা।

জানা গেছে, ‘সৌদিয়া পরিবহন’ তাদের দুটি বাস রাঙামাটি-ঢাকা রুটে নতুন করে নামালেও মালিক সমিতিতে নির্ধারিত ‘টোকেন ফি’ জমা দিচ্ছিল না। এ নিয়ে বিরোধের জেরে গত বুধবার (২১ জানুয়ারি) মালিক সমিতি সৌদিয়া পরিবহনের কাউন্টার বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে কাউন্টারটি পুনরায় চালু করা হলেও এর প্রতিবাদে আজ সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাঙামাটিতে ঘুরতে আসা পর্যটকরা বিপাকে পড়েছেন। সিলেট থেকে আসা পর্যটক রুপা খানম বলেন, “পরিবার নিয়ে ঘুরতে এসে এখন আটকা পড়েছি। বাস না চললে কীভাবে ফিরব বুঝতে পারছি না।” এছাড়া স্কুল-কলেজাগামী শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরাও পড়েছেন চরম ভোগান্তিতে।

রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আনিসুর জামান সোহেল বলেন, “আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই সৌদিয়া গাড়ি চলাচল শুরু করেছে। আমরা বিষয়টি সমাধানের জন্য গাড়ি বন্ধ রাখতে বলেছিলাম, কিন্তু তারা তা শোনেনি। সড়কে শৃঙ্খলা বজায় রাখতেই আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছি।”

রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়াটি অপ্রত্যাশিত। তিনি বলেন, “দ্রুত সংকট নিরসনে আমরা মালিক পক্ষগুলোর সাথে আলোচনা করছি। আশা করছি খুব শীঘ্রই সমাধান মিলবে এবং বাস চলাচল স্বাভাবিক হবে।”

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

সৌদিয়া ও মালিক সমিতির দ্বন্দ্ব: রাঙামাটিতে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ

আপডেট: ০৪:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬