০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যশোরে যৌথ বাহিনীর অভিযান: ১১টি ককটেলসহ সাবেক যুবলীগ নেতা আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২০:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৬৭০

যশোরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে ১১টি তাজা ককটেলসহ সাবেক এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বসুন্দিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম ইকবাল হোসেন। তিনি সদর উপজেলার বসুন্দিয়া বাজারের বাসিন্দা বহর আলীর ছেলে এবং বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে পরিচিত।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল বসুন্দিয়া বাজারে অভিযান চালায়। অভিযান চলাকালীন ইকবালের বাড়িতে তল্লাশি করা হয় এবং এক পর্যায়ে তার বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি তাজা ককটেল উদ্ধার করা হয়। ককটেল মজুতের অভিযোগে সেখান থেকেই তাকে আটক করে যৌথ বাহিনী।
:
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, আটক ইকবালের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযান শেষে তাকে থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোরে যৌথ বাহিনীর অভিযান: ১১টি ককটেলসহ সাবেক যুবলীগ নেতা আটক

আপডেট: ০৭:২০:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬