১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল পৌর ছাত্রদল নেতার পিতার কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের পাশে যুবদল নেতৃবৃন্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৬৬৭

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওনের মরহুম পিতার কবর জিয়ারত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন যশোর জেলা ও শার্শা উপজেলা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ।
বুধবার বিকেলে বেনাপোলে মরহুমের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা।
এ সময় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন এবং তার কবর জিয়ারত করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন তারা।
পরিবারটির প্রতি সমবেদনা জানিয়ে ইমদাদুল হক ইমদা বলেন, “পিতা হারানো যে কোনো সন্তানের জন্য অত্যন্ত কষ্টের। ইশতিয়াক আহমেদ শাওনের এই দুঃসময়ে আমরা তার পরিবারের পাশে আছি।”
এ সময় ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের স্মৃতি চারণ করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

বেনাপোল পৌর ছাত্রদল নেতার পিতার কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের পাশে যুবদল নেতৃবৃন্দ

আপডেট: ০৭:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬