সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও অবমাননাকর বক্তব্যের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান জিল্লু বাদী হয়ে যশোরের আদালতে এই মামলাটি দায়ের করেন।
যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. এ. গফুর।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালে চট্টগ্রামে আয়োজিত একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত থেকে আমির হামজা আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও সম্মানহানিকর বক্তব্য দেন। বাদীর দাবি, একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য শুধু কোকোর ব্যক্তিগত মর্যাদাই ক্ষুণ্ন করেনি, বরং পুরো জিয়া পরিবারের সম্মানহানি ঘটিয়েছে।
গত ১৭ জানুয়ারি যশোর শহরের লালদীঘির পাড়ে বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থানকালে বাদী অনলাইনে ওই বক্তব্যের ভিডিওটি দেখতে পান। ভিডিওটি দেখে তিনি হতবাক ও মর্মাহত হন এবং জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষের আবেগ ও মর্যাদায় আঘাত লাগার প্রেক্ষিতে এই আইনি পদক্ষেপ নেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, আমির হামজার ওই বক্তব্যের কারণে জিয়া পরিবারের প্রায় ৫০ কোটি টাকার মানহানি হয়েছে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম.এ গফুর বলেন, “একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে জিয়া পরিবারের নামে কটূক্তি করছে। আমরা অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছি। আদালত বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।”
অভিযুক্ত আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার ডাবিরাভিটা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর)





















