১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে হামলা:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬৬৫

নড়াইল সদর উপজেলার চুনখোলা মোড় এলাকায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। আদালতে একটি মামলার হাজিরা দিতে যাওয়ার পথে তাদের ওপর এই হামলা চালানো হয়। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সিংগা ও বড়গাতী গ্রামের সানোয়ার, শহিদুল ও ইমাম জিন্নাতসহ একদল লোক সকালে একটি মামলার হাজিরা দিতে নড়াইল শহরের দিকে যাচ্ছিলেন। তারা চুনখোলা মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
আহতরা হলেন:
সিংগা গ্রামের: সানোয়ার মোল্যা ও শহিদুল মোল্যা।
বড়গাতী গ্রামের: ইমাম জিন্নাত, সুজন শেখ, শহিদুল শেখ, হাফিজ সরদার, মহিদুল মোল্যা ও সাইফুল ইসলাম।

ভুক্তভোগীদের অভিযোগ, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খাইরুজ্জামান খায়ের ও নিউটন মোল্লার প্রত্যক্ষ নির্দেশে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। আহতরা সবাই একই রাজনৈতিক ও সামাজিক পক্ষের অনুসারী বলে জানা গেছে।

হামলার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাত এবং হাড়ভাঙা জখম রয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুজনকে জরুরি ভিত্তিতে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “চুনখোলা মোড়ে পূর্ব বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। আমাদের প্রাথমিক তথ্যমতে তিনজন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।”
তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

নড়াইলে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে হামলা:

আপডেট: ০৫:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬