নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ছামিউল হক ফারুকীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে জামালপুরের মেলান্দহ সিভিল জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মো. আহমাদুল কবির সাকিল এ কারণ দর্শানোর নোটিশ জারি করেন।
্নোটিশে উল্লেখ করা হয়, গত ১৯ জানুয়ারি দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার ডিগ্রিরচর বাজারে মিছিল, জনসমাগম এবং প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেন জামায়াত প্রার্থী ছামিউল হক ফারুকী, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।
এ বিষয়ে বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি একটি লিখিত অভিযোগ দাখিল করে। অভিযোগটি যাচাই করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় নির্বাচন কমিশনের নির্দেশনায় জামায়াত প্রার্থীকে শোকজ করা হয়।
নোটিশে আরও জানানো হয়, আগামী ২২ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে ছামিউল হক ফারুকীকে।





















